আমাদের কথা
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, এসএসসি (ভোকেশনাল) ৯ম-১০ শ্রেণি এবং ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সকল বিষয়ে ব্যবহারিক ক্লাস করে নিজেদেরকে জনসম্পদে রুপান্তর করতে পারে। বর্তমানে যেখানে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেখানে এসএসসি (ভোকেশনাল) ৯ম-১০ শ্রেণি এবং ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃত শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করতেছে। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য রয়েছে দারুন সুযোগ। আমরা চাই নরসিংদী জেলার সু-পরিচিত শিবপুর উপজেলায় দক্ষ মানসম্মত একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে প্রতিয়মান করতে। যেখানে শিক্ষাক্ষীরা আলোকিত হবে, সমৃদ্ধ হবে, দেশ ও জাতিকে সাহস ও শক্তি যোগানের মাধ্যমে একটি বেকারমুক্ত সমাজ গঠনের যোগ্যতা অর্জন করবে। আমাদের এ কঠিন প্রচেষ্ঠা ও সাধনায় আপনাদের নিরন্তর সহযোগীতা চাই ।
সংক্ষিপ্ত ইতিহাস
২০১৮ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবার পর আজ অবধি শিবপুর উপজেলা তথা নরসিংদী জেলায় ব্যাপক সুখ্যাতি অর্জন করেছে। বিভিন্ন জাতীয় দিবস, বিজয় ও স্বাধীনতা দিবসে পুরস্কার অর্জন, উপজেলা ডিজিটাল মেলায় ২০২২ এ উদ্ভাবনী প্রকল্পে ১ম স্থান, নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলায় শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রকল্পে জেলা পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে এবং ২০২৫ সালে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ ১০০% শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে সকলের প্রিয় এই প্রতিষ্ঠান। আল্লাহর রহমতে ও আপনাদের সকলের প্রচেষ্ঠায় একদিন এই প্রতিষ্ঠান উপজেলা, জেলা পেরিয়ে সারাদেশে সুনাম অর্জন করবে বলে আশা রাখি “ইনশাআল্লাহ”।
লক্ষ্য ও উদ্দেশ্য
কারিগরি শিক্ষা নিব বেকারমুক্ত জীবন গড়বে। এই শ্লোগানে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে হাজী আফছার উদ্দিন ভূইয়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট। একটা দেশের জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করার জন্য কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা যেখানে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি ব্যবহারিক কাজ শিখতে হবে। যেখানে শিক্ষাক্ষীরা আলোকিত হবে, সমৃদ্ধ হবে, দেশ ও জাতিকে সাহস ও শক্তি যোগানের মাধ্যমে একটি বেকারমুক্ত সমাজ গঠনের যোগ্যতা অর্জন করবে। আমাদের এ কঠিন প্রচেষ্ঠা ও সাধনায় আপনাদের নিরন্তর সহযোগীতা চাই ।
